ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদ পরবর্তী কষ্ট নিয়ে মুখ খুললেন মিথিলা
জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয় ২০১৭ সালের অক্টোবরে। গানের মাধ্যমে শুরু হওয়া তাদের পরিচয় ২০০৬ সালের ৩ আগস্ট পরিণতি পায় বিয়েতে। তাদের ঘর আলোকিত করে এসেছে একমাত্র কন্যাসন্তান আইরা তেহরীম খান।
সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা খোলামেলা কথায় তুলে ধরেন নিজের বিচ্ছেদোত্তর জীবন ও অভিজ্ঞতা। ব্যক্তিজীবনের ঝড়ঝাপটা পেরিয়েও অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। তবে তিনি স্বীকার করেছেন, বিচ্ছেদের সময়টা সহজ ছিল না।
মিথিলা বলেন, “হঠাৎ করেই পুরো জীবনটা বদলে গেল। আমি তখনও আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকতাম। আমার ছোট্ট একটি মেয়ে ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, সেই পরিবেশটি আর আমার ভবিষ্যৎ নয়।”
সিঙ্গেল মাদার হিসেবে পথচলার বাস্তবতা তুলে ধরে মিথিলা বলেন, “মা হওয়া এমনিতেই সহজ নয়, তার উপর ফুলটাইম চাকরি—একসঙ্গে সামলানো কঠিন। আমি ভাগ্যবান ছিলাম, কারণ আমার কর্মস্থলে ডে কেয়ারের ব্যবস্থা ছিল। তখন আমার মেয়ে ছিল ব্রেস্টফিডিং বয়সে, ওকে নিয়েই অফিস করেছি। সেই সঙ্গে যখন জীবনে এমন একটা বড় ঘটনা ঘটে—যেখানে সিদ্ধান্ত নিতে হয়, আমি আর আমার পার্টনার একসঙ্গে থাকছি না—তখন সেই শিশুকে যত্নে বড় করা খুবই চ্যালেঞ্জিং।”
তিনি বলেন, “আমার বিচ্ছেদের সময় আইরার বয়স মাত্র দেড় বছর। ও তখন খুবই ছোট। তখনকার পাবলিক রিঅ্যাকশন, সমাজ ও পরিবারের চাপ—সব কিছু কীভাবে সামলাব, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। ভাবতে হতো, এখন একাই মেয়েকে বড় করতে হবে—এটা সহজ ছিল না।”
তবে তিনি জানান, সে সময় পুরোপুরি একা ছিলেন না। পরিবারের পাশাপাশি মেয়ের বাবাও পাশে ছিলেন। মিথিলা বলেন, “আমার মেয়ে এমন এক পরিবারে বড় হচ্ছে, যেখানে দাদা-দাদি, মামা-খালা সবাই আছে। আর ওর বাবার সঙ্গেও ওর দারুণ সম্পর্ক রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে