ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এবার মুখোমুখি চীন-ভারত
চতুর্দশ দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে আসন্ন রোববার (৬ জুলাই) হিমাচল প্রদেশের ধর্মশালায় আয়োজন করা হয়েছে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের যেখানে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে পঞ্চদশ দালাই লামার নাম। এই ঘোষণা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র মাহেন্দ্রক্ষণ হলেও তা এখন রূপ নিয়েছে ভারত ও চীনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনে।
দালাই লামার উত্তরসূরি নির্ধারণকে কেন্দ্র করে নয়াদিল্লি ও বেইজিংয়ের অবস্থান স্পষ্টভাবে পরস্পরের বিরোধী। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সম্প্রতি বলেছেন, একমাত্র বর্তমান দালাই লামা ও তার প্রতিষ্ঠিত ধর্মীয় সংগঠনই পরবর্তী উত্তরসূরি নির্ধারণের অধিকার রাখে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছে চীন এবং ভারতকে সতর্ক বার্তা দিয়েছে যাতে তিব্বত-সম্পর্কিত বিষয়ে ‘সতর্ক ও দায়িত্বশীল’ পদক্ষেপ নেয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ভারতের উদ্দেশে বলেন, “দালাই লামার বিচ্ছিন্নতাবাদী অবস্থান সম্পর্কে ভারতের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিব্বত নিয়ে ভারতের প্রতিশ্রুতি যেন লঙ্ঘিত না হয়।” বেইজিং দাবি করছে, দালাই লামার উত্তরসূরি অনুমোদনের অধিকার চীনেরই রয়েছে।
বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বিশ্বাস ও ধর্মচর্চার স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্মীয় বিষয় নিয়ে সরকার কোনো অবস্থান নেয় না। তবে বাস্তবে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এই অনুষ্ঠান সফল করতে সব ধরনের সহায়তা দিচ্ছে—নিরাপত্তা থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট পর্যন্ত।
চতুর্দশ দালাই লামা আগে থেকেই জানিয়েছিলেন, তার ৯০ বছর পূর্ণ হলে উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং তার উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবেন। সেই ঘোষণা অনুযায়ী, রোববার আত্মপ্রকাশ করবেন পঞ্চদশ দালাই লামা।
চীনের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী। এতে স্পষ্ট, ধর্মীয় আবরণে মোড়ানো এই আয়োজন হয়ে উঠেছে আঞ্চলিক প্রভাব বিস্তারের এক নতুন মঞ্চ—যেখানে ধর্ম আর কূটনীতি ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)