ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
সরকারি কলেজের শিক্ষকদের বদলিতে নতুন নীতিমালা
সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক ও কর্মকর্তাদের বদলির জন্য আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। সহযোগী অধ্যাপক, অধ্যাপক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনের অন্তর্গত সকল পদে বদলির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মন্ত্রণালয়ের কাছে থাকবে।
অন্যদিকে দেশের বাকি সব প্রভাষক ও সহকারী অধ্যাপকের বদলি ও পদায়নের দায়িত্ব থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর হাতে।
গত রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
নীতিমালায় বলা হয়েছে, ‘সরকারি কলেজের প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না। অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে পাঠানো বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না। কোন শিক্ষক/কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসের মধ্যে আর আবেদনপত্র করতে পারবেন না। জমা দেওয়া আবেদন অধ্যক্ষ কর্তৃক অগ্রায়ণের পর মন্ত্রণালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে প্রতি ১৫ (পনের) দিন পর মূল্যায়ন করবেন এবং বিবেচনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পেশ করা করবেন।’
এতে আরও বলা হয়, ‘একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরকৃত আবেদনসমূহের প্রেক্ষিতে দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়ন আদেশ জারি করবেন। নন-ক্যাডার কর্মকর্তা কোনো ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?