ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নেগেটিভ ইক্যুইটি শেয়ারবাজারের অন্যতম বড় সংকট: বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজারের অন্যতম বড় সংকট হিসেবে নেগেটিভ ইক্যুইটিকে 'ক্যান্সার' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, এই সমস্যার কোনো বিকল্প সমাধান নেই এবং একে দূর করতেই হবে।
আজ (২৫ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা” শীর্ষক আলোচনায় তিনি এসব কথা মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএলের চেয়ারম্যান তপন চৌধুরী এবং এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “সূচক ওঠানামা করানো বিএসইসির দায়িত্ব নয়। নীতিনির্ধারণ ও বাজারকে কার্যকরভাবে পরিচালনার জন্য সহায়তা করা কমিশনের মূল কাজ।”
তিনি আরও বলেন, শেয়ারবাজারকে বর্তমান বাজেটে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কমিশনের লক্ষ্য হচ্ছে একটি দীর্ঘমেয়াদি, কার্যকর সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন, যা বাজারে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে।
সংস্কার কার্যক্রমের আওতায় বিএসইসি মিউচুয়াল ফান্ড, আইপিও ও মার্জিন রুলস সংশোধনের মাধ্যমে প্রায় ৬০-৭০% কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান জানান, অতীতে শেয়ারবাজারে অনিয়মের ভয়াবহ নজির রয়েছে। উদাহরণ দিয়ে বলেন, “১০ কোটি টাকার একটি কোম্পানি বাজারে নিজেদের মূল্য ২৭৫ কোটি টাকা দেখিয়ে অর্থ তুলেছে”—যা বিনিয়োগকারীদের জন্য ছিল এক ধরনের প্রতারণা।
এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি