ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নতুন করে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা
ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের ভয়াবহ সংঘাত শেষে আপাতত চলছে যুদ্ধবিরতি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে বিশ্ববাজারে। তবে এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ন্যাটো সম্মেলনে অংশ নিতে বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন, “অনেকেই মনে করছেন যুদ্ধ শেষ কিন্তু আমি তা মনে করি না। ইরান-ইসরায়েল মূলত বিশ্রাম নিচ্ছে কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল। সত্যিকার অর্থে তারা যুদ্ধ থেকে সরে আসেনি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি যেকোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। আর সেই সময় খুব দূরে নয়।”
উল্লেখ্য, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে—এমন অভিযোগে ১৩ জুন ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েলি স্থাপনাগুলোর ওপর।
সংঘাতের দশম দিন ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পারমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ‘দ্য মিডনাইট হ্যামার’ নামে চালানো এই অভিযানের পরদিনই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তবে যুদ্ধ থেমে গেলেও ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসেনি। বরং জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো—এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য আসেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির পক্ষ থেকে।
এসবকিছু মিলিয়ে নতুন করে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত