ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পুতিনকে খামেনির চিঠি, যা চাইলেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার আরও বেশি সহায়তা চেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটির দাবি, সোমবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আরাঘচির বৈঠকে খামেনির এ চিঠি হস্তান্তর করার কথা ছিল।
ইরানের সর্বোচ্চ নেতা একটি চিঠির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরও সহায়তা চেয়েছেন বলে জানা গেছে। তবে রুশ প্রশাসনের পক্ষ থেকে এমন অনুরোধের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন ইসরায়েলের হামলার নিন্দা জানালেও, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। যদিও এর আগে তিনি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিলেন এবং পারমাণবিক ইস্যুতে মস্কোর পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাবও দেন।
বৈঠকে পুতিন কোনো দেশের নাম উল্লেখ না করেই বলেন, বহিরাগত আঞ্চলিক শক্তিগুলোকেও এই সংঘাতে জড়ানো হচ্ছে, যা গোটা বিশ্বকে একটি বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরান রাশিয়ার বর্তমান ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়। তারা চায়, পুতিন যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে অবস্থান নেয়। তবে তেহরান আসলে কী ধরনের সহায়তা প্রত্যাশা করছে, সে বিষয়ে ইরানি সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ