ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত চলাকালীন গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর জবাবে তেহরান সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। এই উত্তেজনার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন ইসরায়েল ও ইরান ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় ইসরায়েলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু পরে বাংলাদেশ সময় ২৪ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে মার্কিন প্রেসিডেন্ট ও বিভিন্ন ইরানি-ইসরায়েলি সংবাদমাধ্যম নিশ্চিত করে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মতি দিয়েছেন। তবে ইসরায়েল স্পষ্ট করে জানায় যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। আরও বলা হয়, ইরানে টানা দুই সপ্তাহের অভিযানে ইসরায়েল তাদের মূল লক্ষ্যগুলো পূরণ করেছে এবং ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি সফলভাবে নিরসন করেছে।
বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলি বাহিনী (আইডিএফ) তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে কার্যকরভাবে হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইরানের পারমাণবিক হুমকি দমন অভিযানে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ জুন রাতভর ইসরায়েল কোনো পূর্বঘোষণা ছাড়াই ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের হামলা শুরু করে। এই অভিযানে তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলো টার্গেট করা হয়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, মেজর জেনারেল গোলাম আলি রশিদসহ অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী এবং প্রায় ৫০০ জন নিহত হন।
এর পাল্টা প্রতিশোধে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালু করে। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যদিও হতাহতের সংখ্যা কম তবে ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক।
এইসব ঘটনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যুদ্ধবিরতির বাস্তবতা কতটা স্থায়ী হবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও সংশয় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প