ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
অবৈধ বাংলাদেশিদের বিষয়ে কড়া বার্তা নয়াদিল্লির
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অননুমোদিতভাবে বসবাসকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় ও সহযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (৫ জুন) দিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক যদি বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থান করেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্যও একই নীতি প্রযোজ্য হবে।
রণধীর জয়সওয়াল জানান, ভারতে অবস্থানরত সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের পরিচয় দ্রুত যাচাই করার জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানানো হয়েছে। কারণ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই তাদের প্রত্যাবাসন বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর রয়েছে। সেই প্রক্রিয়ার আওতায় ভারত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠায় এবং নাগরিকত্ব যাচাই শেষে বহিষ্কারের কার্যক্রম শুরু করা হয়।
ভারতীয় মুখপাত্র আরও জানান, এ ধরনের বেশ কয়েকটি অনুরোধ ইতোমধ্যে বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই নাগরিকত্ব যাচাইয়ের কাজ এখনো শেষ হয়নি। ফলে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে প্রত্যাবাসনের কাজও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সীমান্তে চলমান ‘পুশ-ইন’ ইস্যু দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত সবসময় বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী ও এগিয়ে নেওয়ার পক্ষপাতী। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়