ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে তাঁর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁর জীবনসঙ্গী মুশতাক ইবনে আইয়ুব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন দীপ্তি চৌধুরী। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তাঁর আত্মবিশ্বাসী ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা দর্শক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, গণমাধ্যমকর্মী, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের নতুন জীবনের জন্য অনেকেই শুভকামনা ও অভিনন্দন বার্তা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা