ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের অরুণাচলে ১৫ মসজিদে সিলগালা
আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ নির্মাণ ও অনুমোদনবিহীন ধর্মীয় স্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ স্থাপনা সিলগালা করেছে রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগ, এসব স্থাপনা অবৈধ বসতি বিস্তার ও জনসংখ্যাগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে।
শুক্রবার (৫ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) দীর্ঘদিন ধরে কথিত অবৈধ দখল ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। সংগঠনটি রাজধানীতে ২৪ ঘণ্টার বন্ধও পালন করে এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি.ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বৈঠকের সময় বিষয়টি সরকারের নজরে আসে।
এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনাগুলো শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় ১৫টি অনুমোদনহীন মসজিদ স্থাপনার সন্ধান পাওয়া যায়।
পি.ডি. সোনা জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন ১২টি স্থাপনা সিলগালা বা খালি করে। বাকি তিনটি স্থাপনা নিয়ে গত ১ জুন মুখ্যমন্ত্রী ও এপিআইওয়াইও নেতাদের মধ্যে বৈঠকে আলোচনা হয়। পরে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, প্রস্তাবিত বন্ধ কর্মসূচির পেছনে যে বিষয়গুলো ছিল, সেগুলোর সমাধানে প্রশাসন আইনসম্মত পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে এমন কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি।
এ ঘটনাকে ঘিরে অরুণাচল প্রদেশে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য কর্মকর্তাদের মতে, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে নজরদারির সীমাবদ্ধতা এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
এ প্রেক্ষাপটে গত মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর উদ্যোগে একটি উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র সংগঠন, আদিবাসী প্রতিনিধি, নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আদিবাসী অধিকার, জনসংখ্যাগত পরিবর্তন এবং ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, অবৈধ অভিবাসন ও জনসংখ্যাগত পরিবর্তনজনিত উদ্বেগ মোকাবিলার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় তার সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, এ ধরনের চ্যালেঞ্জ শুধু অরুণাচল প্রদেশের নয়, বরং সীমান্ত নিরাপত্তা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার মতো জাতীয় বিষয়গুলোর সঙ্গেও সম্পর্কিত।
সরকার নীতিগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণে সম্মতি দিয়েছে। এর মধ্যে ইনার লাইন পারমিট ব্যবস্থার প্রশাসন ও তদারকির জন্য পৃথক একটি বিভাগ গঠনের পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন বিভাগ চালু হলে নজরদারি আরও কার্যকর হবে এবং বিদ্যমান বিধিবিধান বাস্তবায়ন সহজ হবে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, অরুণাচল প্রদেশের আদিবাসী পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাংবিধানিক সুরক্ষা বজায় রাখা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ভবিষ্যতেও এ ধরনের সব পদক্ষেপ আইন ও প্রশাসনিক বিধানের আওতাতেই বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা