ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিদেশিদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন আনল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের জন্য ভিসা-সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন বিধান অনুযায়ী, কোনো বিদেশি যদি ভারতে ১৮০ দিনের বেশি থাকতে চান, তাহলে তাকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভারতের কেন্দ্রীয় সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এ সংশোধনী এনে এ নতুন নিয়ম কার্যকর করেছে। আগে ১৮০ দিন অতিক্রম করার পর নিবন্ধনের সুযোগ থাকলেও নতুন বিধানে সেই সুযোগ বাতিল করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন কিন্তু পরবর্তীতে অবস্থানের সময় বাড়াতে চান, তাদের ১৮০ দিন শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে।
এর আগে প্রচলিত নিয়মে ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হলে পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সেই সময়সীমা তুলে দিয়ে ১৮০ দিন পার হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত অনুযায়ী প্রতিবার সফরে একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না, তাদের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। অর্থাৎ, একটানা অবস্থানের মেয়াদ ১৮০ দিন অতিক্রম করার আগেই তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ভারত সরকার আরও জানিয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিবন্ধনের আবেদন এখন থেকে সাধারণভাবে গ্রহণ করা হবে না। শুধুমাত্র বিশেষ জরুরি বা আপৎকালীন পরিস্থিতিতে এমন আবেদন বিবেচনার সুযোগ থাকতে পারে। নতুন এই বিধান বিদেশিদের অবস্থান ও নিবন্ধন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যেই চালু করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত