ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশজ পরিবেশ ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সঠিক স্থানে উপযুক্ত গাছ রোপণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বৃক্ষের টিকে থাকার হারও বৃদ্ধি পাবে।
শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মাটির ধরন ও পরিবেশগত বৈশিষ্ট্য এক নয়। তাই যে এলাকায় যে ধরনের পরিবেশ বিদ্যমান, সেখানে সেই উপযোগী গাছ রোপণ করতে হবে। এতে বৃক্ষের বৃদ্ধি ও সংরক্ষণ সহজ হবে এবং পরিবেশের জন্যও তা ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে আরও স্পষ্ট হয়ে উঠছে এবং ঋতুচক্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। আগে জুন মাসে নিয়মিত বৃষ্টিপাত হলেও এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বনভূমি ও গাছপালা কমে যাওয়াকে তিনি এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সভায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। আগামী ১৪ জুন কক্সবাজারের দুলহাজরায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সদস্য জামাইল বশীর জেবি। সভায় কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা