ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা পাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বেতন পাওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাউশি গত বুধবার (৩ জুন) মে মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবে মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন এবং কলেজ পর্যায়ের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মাউশির একটি সূত্র জানিয়েছে, বেতনের প্রস্তাবটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে আগামী মঙ্গলবারের মধ্যে অনুমোদন সম্পন্ন হয়ে জিও (সরকারি আদেশ) জারি হতে পারে বলে আশা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা জানান, অনুমোদন ও জিও জারি হলে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবেও অর্থ পাঠানো সম্ভব হতে পারে। তবে কোনো কারণে প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্ব হলে বেতন-ভাতা পাওয়ার সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় অনুমোদন দ্রুত সম্পন্ন হলে মে মাসের বেতন-ভাতা চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীদের হাতে পৌঁছে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়