ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় অ্যাম্বুলেন্সটি তৈরি করা হবে।
শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বুয়েট প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপ-প্রেস সচিব আরও বলেন, প্রথম ধাপে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পটি শুরু করা হবে। উদ্যোগটি সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তিন স্তরে অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত আলাদা ধরনের অ্যাম্বুলেন্স সেবা গড়ে তোলা হবে।
সভায় জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স উৎপাদন সম্ভব হবে। এতে জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দেশের ভৌগোলিক ও সড়ক পরিস্থিতি বিবেচনায় আরও কার্যকর সেবা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্টসহ আধুনিক সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীসহ বুয়েটের অধ্যাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত