ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কুয়েত-বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হা/মলা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের রাডার স্টেশনে মার্কিন বোমাবর্ষণের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালানো হয়।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ভোরে মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুপক্ষের ঘাঁটিগুলো লক্ষ্য করে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকোম দাবি করেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে ইরান মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ‘ওয়ান ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধের অংশ হিসেবে এরপর গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায় সেন্টকোম।
মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তাসনিম নিউজ।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।
আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বহাল থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে গত ২৮ মে থেকে আইআরজিসি ও সেন্টকোমের মধ্যে প্রায় নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে, যা অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ