ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত ও বাহরাইন
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাঝরাতে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের ভেতরে কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। রাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার ফলেই হয়েছে।
তবে কুয়েতের এ বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রতিক্রিয়া জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা কুয়েতের দাবি প্রত্যাখ্যান করে জানায়, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা দেখায় যে মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এর আগে গত ১ জুন কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সে সময় সেন্টকোম দাবি করেছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বাহরাইনের সেনাবাহিনী এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
মঙ্গলবার গভীর রাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, পারস্য উপসাগরের কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের খবর সামনে আসে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি