ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আধুনিক হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইয়ের বিদ্যমান জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, যুগোপযোগী এবং দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে বিএসটিআইকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি ভোক্তা সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। অনুষ্ঠানে বক্তারা নির্ভুল পরিমাপ ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থা অর্জনে মেট্রোলজির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ