ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ওসমান হাদি হ’ত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় গোপন রাখতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। মঙ্গলবার (২ জুন) বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে হারের প্রায় এক মাস পর আয়োজিত ওই রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারকে লক্ষ্য করে নানা বিষয়ে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি নাম উল্লেখ না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে ধরেন এবং কয়েকটি বিস্ফোরক দাবি করেন।
মমতার ভাষ্য অনুযায়ী, হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছ থেকে ফোন পান। তখন তাকে বিষয়টি প্রকাশ না করার জন্য বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
মমতা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব। কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’
অমিত শাহকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’
মমতা আরও বলেন, এতদিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে বর্তমান পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব হচ্ছে না বলেই তিনি মুখ খুলেছেন। যদিও সংশ্লিষ্ট নাম প্রকাশ করতে তিনি অনিচ্ছুক বলে জানান। তার দাবি, ওই নাম প্রকাশ করা হলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই তিনি নামটি প্রকাশ করছেন না বলে মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত