ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না। তিনি বলেন, বাজারে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হলে সরকার নিশ্চয়ই কাজ করবে।
শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাজেট ঘোষণার আগে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চলমান ভর্তুকির চাপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্যও অর্থের প্রয়োজন রয়েছে। তাই কোনো না কোনো পর্যায়ে মূল্য সমন্বয় করতেই হবে।
তিনি বলেন, বর্তমানে বাজারে বিশেষ করে কাঁচাবাজার ও সবজির দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মূল্যবৃদ্ধির যে প্রবণতা রয়েছে, তা ধীরে ধীরে কমতেও শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, সরকার শুধু ভর্তুকি কমানোর দিকেই নজর দিচ্ছে না, একই সঙ্গে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও জোরদার করছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষেত্রে তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড ও অন্যান্য সহায়তা কর্মসূচির মাধ্যমে বড় একটি জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি টিসিবিসহ সরকারের বিদ্যমান নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমও অব্যাহত থাকবে।
জাহেদ উর রহমান বলেন, এসব উদ্যোগের ফলে মূল্য সমন্বয়ের প্রভাব সাধারণ মানুষের ওপর খুব বেশি পড়বে না বলে সরকার আশা করছে। তবে বাজারে কেউ অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে তা প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সতর্ক থাকবে।
তিনি আরও বলেন, অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়