ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে সুবর্ণচরে কৃষি বিনিয়োগ বিতরণ
ডুয়া নিউজ: সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। প্রায় ৪০০ সয়াবিন ও মরিচ চাষির মাঝে মাত্র ৪ শতাংশ মুনাফায় এই কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং সভাপতিত্ব করেন, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি, ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের প্রধান মোঃ মুজিবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূর-উন-নবী পাটোয়ারী, নোয়াখালি জেলার অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, কৃষকগণ এ দেশের প্রাণ। কৃষিকাজে নারীদের অংশগ্রহণ আরও বেশী হওয়া প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ পেয়ে এ এলাকার কৃষকগণ উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে এ এলাকার সব কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।
ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার ভবিষ্যতে এ অঞ্চলের কৃষকদের মাঝে আরও বেশি হারে বিনিয়োগ বিতরণ করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন ।
অনুষ্ঠানে নাজমুস সায়াদাত বলেন, দেশকে খাদ্যে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষকদের আর্থিক সযোগিতা করছে সোশ্যাল ইসলামী ব্যাংক। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী সোশ্যাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য ব্যাংকও কৃষি খাতে এভাবে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা