ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিএসইতে লেনদেনে বড় উল্লম্ফন, স্থিতিশীলতার ইঙ্গিত
টানা দরপতন কাটিয়ে স্থিতিশলতায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ প্রবণতা বিরাজ করছে। যার প্রতিফলন দেখা গেছে সিএসইতে।
আজ বুধবার (১৮ জুন) সিএসইতে সিএসইতে লেনদেনে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিল মাত্র ১১ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে সিএসইতে দ্বিগুণেরও বেশি লেনদেন হয়েছে। সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আজ সিএসইতে ১৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টি, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,২৫৬.০৬ পয়েন্টে। গতকাল সূচকটি বেড়েছিল ০.৪৩ পয়েন্ট।
এদিন টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ সিএসইতে কোম্পানিটির মোট ১৭ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে হয়েছে, যা সিএসইর মোট লেনদেনের বড় একটি অংশ জুড়ে রয়েছে।
আজ সিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক। এদিন সিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাজার পরিস্থিতির কারণে কোম্পানিটি দিনজুড়েই চাঙা ছিল।
অন্যদিকে, আজ সিএসইর দরপতনের শীর্ষে ছিল বিডি ওয়েল্ডিং। এদিন সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৬০ পয়সায়।
বাজার বিশ্লেষকদের মতে, টানা নিম্নমুখী প্রবণতার পর সিএসইতে লেনদেনে এই উল্লম্ফনের কারণে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে বলেও মনে করছেন তারা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)