ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতা যাতে না ঘটে, সেজন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, "দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।"
তিনি বিএনপির নেতা-কর্মীদের সারাদেশের পূজামণ্ডপগুলোতে অতন্দ্র প্রহরীর মতো নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ও বিএনপির সকল নেতা-কর্মীকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজার আনন্দ নিরাপদে ভাগ করে নিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন যে, স্বার্থান্বেষী মহল কখনো কখনো হীন স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।
বিএনপি মহাসচিব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আসন্ন দুর্গাপূজায় যেকোনো হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে সজাগ থাকার আহ্বান জানান এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাঅষ্টমী ২৯ সেপ্টেম্বর, মহানবমী ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা