ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবাসী শ্রমিকদের জন্য বিমান বাংলাদেশের সুখবর
বাংলাদেশি শ্রমিকদের বিদেশে গমন সহজ করতে এবার সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জাতীয় পতাকাবাহী এ সংস্থা এর আগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী ফ্লাইটেও ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইন (RBD) এর আওতায় এই রেয়াতি সুবিধা প্রদান করে আসছে।
বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও জোরদার হবে বলে আশা করছে সংস্থাটি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শ্রমিকদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১৬ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একমুখী যাত্রায় এই রেয়াতি ভাড়ার সুবিধা ভোগ করতে পারবেন।
এতে আরও বলা হয়, 'দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।'
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির অন্যতম প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র : বাসস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত