ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষে-প-ণা-স্ত্র হা'মলা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার (১৫ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের দিকে একসঙ্গে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করে জানায়, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান নতুন করে ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করেছে এবং দুই দেশের মধ্যে টানা তৃতীয় দিনের মতো তীব্র গোলাগুলি চলছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে পার্স টুডে বাংলার সম্পাদক আশরাফুর রহমান জানান, এই ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল তেল আবিবসহ নেতানিয়াহুর বাসভবন। বিস্ফোরণের পর তেল আবিবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
ইসরায়েলের সেনাবাহিনীর তথ্যে বলা হয়েছে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নাগরিকদের আশ্রয়স্থল ছেড়ে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।
জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায় এখন পর্যন্ত হামলার সময় আহত বা নিহতের বিষয়ে কোনো জরুরি কল পাওয়া যায়নি।
এদিকে আল-জাজিরার যাচাইকৃত সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরানের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। জামারান এলাকা ও ভ্যালিয়াসর স্কয়ারে বিস্ফোরণের পর ঘন ধোঁয়া দেখা গেছে বলে ভিডিওতে নিশ্চিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের