ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের জবাবে ইরানের বড় শক্তি প্রদর্শন
আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ সামনে নিয়ে গেল ইরান। মাটির নিচে নির্মিত নতুন একটি মিসাইল ঘাঁটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়।
ঘাঁটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। তাদের উপস্থিতিতে ভূগর্ভস্থ এই স্থাপনার কার্যক্রম ও সক্ষমতা পর্যালোচনা করা হয়।
এসময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের মিসাইল প্রস্তুতি, পরিচালন কৌশল এবং যুদ্ধকালীন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।
সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রুপক্ষের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান চালানো সম্ভব।
তিনি আরও বলেন, ইরান বর্তমানে অসম যুদ্ধ কৌশল এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে। এই কৌশলের মাধ্যমেই ভবিষ্যৎ যেকোনো সংঘাতে জবাব দেওয়া হবে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হলেও, সমাধান না এলে সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)