ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০২৭ সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার
২০২৭ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে নতুন করে পরিমার্জিত শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে পরবর্তী বছরে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই শিক্ষাক্রম কার্যকর করা হবে।
বুধবার (৪ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।
পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালে মাধ্যমিক স্তরের সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয় এবং ২০১২ সালের পুরোনো শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়। তবে প্রাথমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমই বহাল রাখা হয়েছে এবং সেই অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষের বই ছাপা হবে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “নতুন শিক্ষাক্রমে প্রযুক্তি, অন্তর্ভুক্তি এবং দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পাবে। একে সফল করতে জাতীয় পর্যায়ে ঐকমত্য প্রয়োজন।”
তিনি আরও জানান, কলেজ পর্যায়ে শিক্ষক বদলি আগামী ১ জুলাই থেকে অনলাইনে শুরু হবে এবং পরে বিদ্যালয় পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে।
জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের জানান, নতুন শিক্ষাক্রম ষষ্ঠ শ্রেণিতে কার্যকর করার প্রস্তুতি চলছে। একসঙ্গে সব শ্রেণিতে পরিবর্তন না এনে ধাপে ধাপে তা বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য সরকার ২ হাজার কোটি টাকার বন্ড ও ২০০ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে বলেও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?