ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বুধবার (৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৭০ শতাংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফল প্রকাশের সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসিএ বোর্ড সভায়। সভাটি রাজধানীর তেজগাঁওয়ে দুপুর থেকে শুরু হয়ে বিকেলে শেষ হয়। সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব হেলালুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, সর্বসম্মতিক্রমে ফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন, যা ছিল রেকর্ডসংখ্যক। ২০২৪ সালের ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ অক্টোবর প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফল। সেখানে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন।
এনটিআরসিএ জানায়, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছে।
প্রার্থীরা ফলাফল জানতে পারবেন এনটিআরসিএর ওয়েবসাইটntrca.gov.bd এবং ntrca.teletalk.com.bd-এ প্রবেশ করে।
ফল প্রকাশের পর এখন প্রার্থীরা নিয়োগ সুপারিশের অপেক্ষায় থাকবেন। বর্তমানে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই কাজ শেষ হলে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?