ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
কোরবানির সময় যে দোয়া পড়তে হয়
কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু উৎসর্গ করেন। এই ইবাদতের মূল ভিত্তি হচ্ছে খাঁটি নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা। কোরবানি করার সময় মনে মনে নিয়ত করলেই যথেষ্ট, তবে কেউ চাইলে মুখেও উচ্চারণ করতে পারেন: "আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করছি"।
জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করা ফরজ। এটি না করা হলে কোরবানি শুদ্ধ হবে না। ইসলামের নির্দেশনা অনুযায়ী, জবাইয়ের সময় বলা উচিত:
بِسْمِ اللَّهِ، اللَّهُ أَكْبَرُউচ্চারণ: বিসমিল্লাহি, আল্লাহু আকবারঅর্থ: আল্লাহর নামে, আল্লাহ মহান, সর্বশক্তিমান।
এই ফরজ বাক্যের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন, তা পড়া সুন্নত:
اللَّهُمَّ هَذَا مِنْكَ وَلَكَউচ্চারণ: আল্লাহুম্মা হা-যা মিনকা ওয়া লাকাঅর্থ: হে আল্লাহ! এই পশুটি তোমার পক্ষ থেকে এসেছে এবং তোমারই উদ্দেশ্যে উৎসর্গ করছি।
যারা এই সুন্নত দোয়া মুখস্থ রাখতে পারেন না, অন্ততপক্ষে তাদের জন্য "بِسْمِ اللَّهِ، اللَّهُ أَكْبَرُ" বলা জরুরি। কারণ রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে, তার মাংস খাওয়া বৈধ নয়।” (সহীহ মুসলিম: ১৯৭৮)
এইভাবে কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আত্মার অহংকার ও দুনিয়াবি আসক্তি কোরবানির নামান্তর। সঠিক নিয়ত, আল্লাহর নামে দোয়া, ও রাসুলের (সা.) শিক্ষা অনুসরণ করেই কোরবানি একটি পূর্ণাঙ্গ ইবাদতে রূপ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা