ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান শাসিত কাশ্মীরে ৫ পুলিশ নিহ’ত
পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের ধীরকোট তেহসিলে একটি গাড়ি খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ঘটনাটি ঘটে আজাদ কাশ্মীরের বাগ জেলার জনপ্রিয় পর্যটন এলাকা রাসডানার কাছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবরে এ তথ্য জানানো হয়।
বাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, “নিহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্য ফাহিম, এসএইচও নাভিদ এবং ইন্সপেক্টর ইয়াসির কাইনিও ছিলেন।”
আজাদ জম্মু-কাশ্মীরের যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ১৬ মে থেকে যান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে সড়ক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক নোটিশও জারি করেছিল।
পাকিস্তানে এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটিতে ট্রাফিক নিয়মকানুনের যথাযথ অনুসরণ না করার পাশাপাশি পাহাড়ি ও গ্রামীণ অঞ্চলের অনেক সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, ‘২০২৪ সালে পাকিস্তানে ৬ হাজার ২৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে ৪ হাজার ২৩১টি ছিল ভয়াবহ। এছাড়া ২০২৩ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৯ হাজার ৩৩৩টি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত