ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন নোট বাজারে আসছে যেদিন
‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন সিরিজের ব্যাংকনোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এই নোটগুলো থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।
প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের তিনটি নোট আগামী ১ জুন ২০২৫ (১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) থেকে বাজারে ছাড়া হবে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ডিজাইনের ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন চালুর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন সিরিজের নোটে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে দেশের অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে। তবে নতুন নোট চালুর পাশাপাশি প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে বলেও জানানো হয়েছে।
মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও ছেপেছে। তবে এগুলো বিনিময়ের জন্য নয়। আগ্রহী সংগ্রাহকরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে দেশের মুদ্রানীতিতে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতে ডিজাইনে আধুনিকতার পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল