ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তাণ্ডবের টাইটেল সংয়ে অ্যাকশনের দামামা
আসন্ন কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখাতে আসছে রায়হান রাফী পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। ছবিটির টিজার আগেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে শাকিব খানের রাফ অ্যান্ড টাফ লুক এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য আগ্রহ বাড়িয়েছে বহু গুণ।
বুধবার (২৮ মে) ছিল শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি। এই বিশেষ দিনেই চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে ছবিটির টাইটেল সং ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে উঠে এসেছে ধ্বংস, গর্জন এবং রক্ত গরম করা অ্যাকশনের ছাপ, যা যেন শাকিব খানের নতুন রূপেরই পূর্বাভাস।
গানটির শুরু থেকেই রোমাঞ্চকর বিট শ্রোতাদের টানতে বাধ্য। সিনেমার ট্রেলারে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড মিউজিকের রেশ টেনে এবার পুরো টাইটেল সংয়ে পাওয়া গেল সেই ভয়ংকর ও উত্তেজনাকর সাউন্ডস্কেপ।
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, মেগাস্টার শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে ‘তাণ্ডব’। ধ্বংস, আতঙ্ক, রক্ত ও আগুন—এই সব কিছুর মিলনে তৈরি হচ্ছে এক টানটান থ্রিল। এই ঈদে পর্দায় জ্বলে উঠবে ‘তাণ্ডব’-এর আগুন।
টাইটেল সং প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ বলছেন, “এই গানই বলে দেবে ঈদে রাজত্ব কার!”, কেউবা আবার বলছেন, “শাকিব মানেই ঈদের ব্লকবাস্টার।”
সব মিলিয়ে বলা যায়, ‘তাণ্ডব’ ঈদে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত। অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য এটি হতে চলেছে পরিপূর্ণ এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)