ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে শিক্ষকদের জন্য বড় সুখবর
ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ পাবেন যা আগে ছিল ২৫ শতাংশ।
এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২৬ মে সোমবার জারি করা এক আদেশে জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, এই সুবিধা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, উৎসব ভাতা প্রদানে সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষকেই এর দায় নিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তবে এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন যা বহাল থাকবে।
বর্তমানে দেশে মোট ২৯,১৬৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ ২০,৪৩৭টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫.৫ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল