ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা বাস্তবায়ন শুরু
শেয়ারবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আগামী ছয় মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৮ মে বিএসইসি একটি চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে বিএসইসি জানায়, ১১ মে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পাঁচ নির্দেশনার মধ্যে রয়েছে—বিদেশি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বৃদ্ধি, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু, শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে উৎসাহিত করা।
বিএসইসি এসব নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর জন্য পৃথক দায়িত্ব নির্ধারণ করেছে। শিল্প মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ছয় মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিদেশি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আগামী বাজেটে শেয়ারবাজারবান্ধব প্রণোদনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে, ছয় মাসের মধ্যে বড় কোম্পানিগুলো যাতে সহজে শেয়ারবাজার থেকে অর্থ তুলতে পারে সে ব্যবস্থা নিতে।
শনিবার ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বিএসইসি কমিশনার মোহসিন চৌধুরী জানান, কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশনা দ্রুত বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।
তবে বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। ওই সেমিনারে সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পাঁচ নির্দেশনার মধ্যে অন্তত তিনটি সরাসরি সরকারের ওপর নির্ভরশীল। তিনি বিদেশি বিনিয়োগ বাড়ানো, তালিকাভুক্ত কোম্পানির জন্য সুবিধা সৃষ্টি, আইনি জটিলতা নিরসন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তালিকাভুক্তির বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তার মতে, কোনো সংস্কার কার্যক্রম টেকসই করতে হলে তা হতে হবে নির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য এবং অংশগ্রহণমূলক। কেবল বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভর করলে তা দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বিএসইসির ২১ জন কর্মকর্তাকে চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের একটি অংশ ব্যতিক্রমধর্মী কর্মবিরতিতে অংশ নিয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করে। যদিও চেয়ারম্যানের গঠিত তদন্ত কমিটি একাধিক অনিয়ম শনাক্ত করে প্রতিবেদন দিলেও, এখনও পর্যন্ত বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে