ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জাতীয় বাজেট ঘোষণার দিন স্থিতিশীল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজও (১১ জুন) মিশ্র প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচকের সামান্য উত্থান হয়েছে। অপরদিকে একটি সূচক সামান্য পতন记录了। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, গতকাল সূচক যে পরিমাণ কমেছিল, আজ সেই পরিমাণ ফিরে পেয়েছে, যা একটি স্বাভাবিক বাজারের আচরণ। আজ দেশে জাতীয় বাজেট ঘোষণা করা হবে। ইতিমধ্যে শেয়ারবাজার উন্নয়নে বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিনিয়োগকারীসহ সবার নজর এখন বাজেটের দিকে। এ কারণে লেনদেন কিছুটা ঢিলেঢালাভাবে হচ্ছে। তারপরও বাজার স্থিতিশীল রয়েছে। সূচক কমলেও আগামীতে বড় ধরনের কোনো ধসের আশঙ্কা নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের পরামর্শ, সচেতনতার সঙ্গে ভালোভাবে যাচাই-বাছাই করে শেয়ার ক্রয় করলে আগামীতে এর থেকে ভালো সুফল পাওয়া যাবে। বর্তমান বাজার পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে মৌলভিত্তির ওপর ভিত্তি করে বিনিয়োগ করার কথা বলেছেন তারা।
বাজার সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, নতুন বাজেটে পুঁজিবাজারবান্ধব পদক্ষেপ থাকলে আগামী দিনগুলোতে শেয়ারবাজারে আরও স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরে আসবে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২০.৩৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭২.৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৮ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৫.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৭.৭৯ পয়েন্ট পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)