ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাভাবিক উঠানামায় মিশ্র প্রবণতা শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: আজ (১০ জুন) সূচকের স্বাভাবিক উঠানামায় মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচকের সামান্য পতন হয়েছে। অপরদিকে একটি সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে, পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে কোনো আশঙ্কা নেই। আজকের বাজার চিত্র একটি স্বাভাবিক বাজারেরই ইঙ্গিত বহন করে।
তাদের পর্যবেক্ষণে, সূচক যখন বাড়ছে তখন উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা যায়। অন্যদিকে সূচকের পতনও নেহাতই নামমাত্র হচ্ছে, যা নিয়ে আশঙ্কার কিছু নেই।
বাজারকে আরও বেশি গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশন সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারবাজারে এখন স্বাভাবিক উঠানামা চলছে, যা একটি পরিণত বাজারের লক্ষণ। বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে মৌলভিত্তির ওপর ভিত্তি করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬.৮২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮০.০৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৯টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৫.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১.২৬ পয়েন্ট পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?