ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

১০ দিনের টানা উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন

২০২৬ জুন ০৮ ১৪:৫০:৩৯

১০ দিনের টানা উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন

নিজস্ব প্রতিবেদক : টানা ১০ কার্যদিবস উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। এই টানা উত্থানে শেয়ারবাজারে লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা। একই সঙ্গে সূচক সাড়ে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। তবে আজ (০৮ জুন) দর সংশোধনের ফলে সূচক ও লেনদেন কিছুটা কমেছে, যা ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে উত্থান থাকাই স্বাভাবিক। কখনো টানা উত্থান, আবার কখনো পতন থাকবে — এতে আতঙ্কের কিছু নেই। বর্তমান সময়ে শেয়ারবাজারে চলছে সুদিন।

তারা আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব এসেছে। এখন তাদের আন্তরিক প্রচেষ্টা থাকলে বাজার আর তলানীতে যাবে না। বরং আরও বেশি উচ্চতায় উঠে যাবে। সূচক ও লেনদেনও হবে আরও বেশি গতিশীল।

বাজার বিশেষজ্ঞদের মতে, এখন ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে পুঁজি হারানোর আশঙ্কা নেই। বরং দীর্ঘমেয়াদে মুনাফার সম্ভাবনাই বেশি। নতুন বিএসইসি কমিশনের নীতিগত অবস্থান ও ফ্লোরপ্রাইস প্রত্যাহারের মতো ইতিবাচক সিদ্ধান্ত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

বিশ্লেষকরা আরও জানান, টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন সুস্থ বাজারের একটি অংশ। এটি বিনিয়োগকারীদের জন্য আতঙ্কের নয় বরং নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেয়। তাই সুবিধাভোগী বিনিয়োগকারীদের এই সময়ে সঠিক শেয়ার নির্বাচন করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২.৯৯৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮.১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৯.১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৪.৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৯.২০ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত