ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে রাষ্ট্রের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।
শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদককে সমাজের অন্যতম বড় হুমকি হিসেবে উল্লেখ করে আফরোজা খানম বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। এ বিষয়ে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের প্রতি আস্থা ও ভালোবাসা রেখেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড