ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণের লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী হবেন।
রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন ওই হাসপাতাল থেকে নারায়ণগঞ্জসহ দেশের মোট ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়।
ঘরে ঘরে আধুনিক যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে নারীদের জন্য ১৫০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার ও ইউরিনারি ক্যান্সারের চিকিৎসা, পঙ্গুত্ব ইউনিট এবং ডেলিভারি ইউনিট থাকবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ১০০০ শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং চারটি করে হেলিকপ্টার থাকবে, যাতে জরুরি রোগীদের দ্রুত কেন্দ্রীয় হাসপাতালে স্থানান্তর করা যায়।
মন্ত্রী উল্লেখ করেন, তাদের সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তিনি দাবি করেন, পূর্ববর্তী স্বৈরাচার সরকার এবং অদক্ষ তত্ত্বাবধায়ক সরকার পর্যাপ্ত টিকা মজুত রেখে যায়নি। এমনকি ভিটামিন ট্যাবলেট ও জলাতঙ্ক রোগের ভ্যাকসিনেরও সংকট ছিল।
তিনি বলেন, একটি রাজনৈতিক ও স্বাস্থ্যগতভাবে চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। তার নেতৃত্বে পর্যাপ্ত পরিমাণ হামের ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলতি বাজেটে শুধু অর্থ বরাদ্দই নয়, দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তারেক রহমান। জাতির অগ্রগতির জন্য কোন কোন খাতে গুরুত্ব দিতে হবে, সে বিষয়েও তিনি নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)