ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রেকর্ড উত্থানে সপ্তাহ শুরু, নতুন নেতৃত্বের প্রভাব পড়েছে
নিজস্ব প্রতিবেদক: আজ (১৪ জুন) সূচকের রেকর্ড উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে সূচক। সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। নানা প্রতিকূলতার মধ্যেও ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে। মাঝে মাঝে সূচক কমলেও তা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়।
বাজার উন্নয়নে বর্তমান সরকার একের পর এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্ব বসানো হয়েছে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে।
বাজার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। নতুন বিএসইসি কমিশনের ফ্লোরপ্রাইস প্রত্যাহার ও অন্যান্য সংস্কার উদ্যোগ বাজারকে আরও গতিশীল করবে বলে মনে করছেন তারা।
বিশ্লেষকদের মতে, বর্তমানে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সামনের দিনগুলোতে বাজার আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের উচিত ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি মুনাফা অর্জনের পরিকল্পনা করা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৫.৩৪ পয়েন্টে, যা গত প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৫ সালে ৮ সেপ্টেম্বর, ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯.০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৯.৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৮১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬০.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৮.৫০ পয়েন্ট পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?