ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা উত্থানের পর সংশোধন, পরদিনই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: টানা ১০ কার্যদিবস উত্থানের পর গতকাল (০৮ জুন) স্বাভাবিক দর সংশোধন হয়েছিল দেশের শেয়ারবাজারে। একদিন পরেই (০৯ জুন) আবারও উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইতিমধ্যে সরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশন গঠন করেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে।
তাদের পর্যবেক্ষণে, গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের সময় বাজারে মহাধসের পর থেকেই সূচক যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে তার চেয়ে বেশি পতন দেখা গেছে। কিন্তু বর্তমান চিত্র একেবারেই উল্টো। সূচক যে পরিমাণ কমছে, তার চেয়ে বেশি বাড়তে দেখা গেছে।
বর্তমানে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক কথায় বলা যায় বাজারে এখন সুবাতাস বইছে। নতুন বিএসইসি কমিশনের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের মতো ইতিবাচক সিদ্ধান্ত বাজারকে আরও গতিশীল করে তুলেছে।
বিশ্লেষকরা মনে করছেন, গতকালের স্বাভাবিক দর সংশোধনের পর আজ বাজার উত্থানে ফিরে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আরও জোরদার হয়েছে। ভবিষ্যতে বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে সূচক ও লেনদেন আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে পুঁজি হারানোর আশঙ্কা কম বলে মত দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৯.৪৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১১.৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮০.১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়ে প্রায় ৩১৫ কোটি ৩৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৫.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৪.৭০ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)