ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দুবাইয়ে আটক বেনজীর, সামনে এলো একাধিক পাসপোর্টের তথ্য
নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকার তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের পাশাপাশি তিনি অন্য দেশের নাগরিকত্ব-সংশ্লিষ্ট ভ্রমণ নথিও ব্যবহার করতেন।
রোববার (১৪ জুন) দুবাইয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি তার কাছে পর্তুগালের পাসপোর্টও রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্রও রয়েছে তার।
এর আগে, দুদকের একটি মামলায় দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেফতার হয়েছেন বলে বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান।
দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার সকালে বিভিন্ন গণমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাতে সাবেক আইজিপির গ্রেফতারের খবর জানতে পারে। এরপর পুলিশ সদর দপ্তরের দুই অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি এবং একজন এআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই দুবাইয়ে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কেউই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে বা নাম প্রকাশে সম্মত হননি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করে।
ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়