ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের হিসাবে বড় ধাক্কা
অর্থনীতি ডেস্ক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক মুনাফায় মন্দাভাব কাটছেই না। চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটির মুনাফায় আবারও পতন লক্ষ করা গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই আর্থিক তথ্য জানা গেছে।
ডিএসইর লটে থাকা তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩১ টাকা। অথচ আগের বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল শূন্য দশমিক ৩৭ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় কমেছে শূন্য দশমিক ০৬ টাকা বা প্রায় ১৬ শতাংশ।
প্রথম প্রান্তিকের এই ধাক্কার আগে কোম্পানিটির বার্ষিক আর্থিক প্রতিবেদনেও মুনাফা হ্রাসের চিত্র দেখা গিয়েছিল। আগের বছরের তুলনায় সদ্য সমাপ্ত ২০২৫ সালে নিটল ইন্স্যুরেন্সের সামগ্রিক নিট মুনাফা কমেছে প্রায় ২ শতাংশ। ২০২৪ সালে যেখানে কোম্পানিটির শেয়ারপ্রতি বার্ষিক আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা, সেখানে ২০২৫ সাল শেষে তা কমে ১ টাকা ৯৩ পয়সায় নেমে আসে।
ডিএসইর চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ৯৩ পয়সা ধরে নিটল ইন্স্যুরেন্স মোট ৮ কোটি ১৫ লাখ টাকার নিট মুনাফা ঘরে তুলেছে। এই অর্জিত মুনাফা থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এর ফলে বিনিয়োগকারীদের মাঝে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ৪ কোটি ২২ লাখ টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে, যা কোম্পানির মোট অর্জিত মুনাফার ৫১ দশমিক ৭৮ শতাংশ। বাকি ৩ কোটি ৯৩ লাখ টাকা বা ৪৮ দশমিক ২২ শতাংশ অর্থ কোম্পানির রিটেইন আর্নিংস বা অবন্টিত মুনাফা হিসেবে জমা রাখা হবে।
এদিকে, সর্বশেষ ৩১ মার্চ ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬১ পয়সায়।
উল্লেখ্য, ১৯৯৫ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নিটল ইন্স্যুরেন্সের বর্তমান পরিশোধিত মূলধন ৪২ কোটি ২২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বুধবার (১০ জুন) লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সায়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)