ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফ্লোর প্রাইস উঠতেই বড় ধাক্কা খেল ইসলামী ব্যাংক ও বেক্সিমকো
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই হেভিওয়েট প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করার পর কোম্পানি দুটির শেয়ারের দামে বড় ধরনের ধস নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ মঙ্গলবার (৯ জুন) বিশেষ নির্দেশনায় ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার থেকে ফ্লোর প্রাইসের কড়াকড়ি তুলে নেওয়া হয়। দীর্ঘদিন পর এই কৃত্রিম বাধা দূর হওয়ার সাথে সাথেই কোম্পানি দুটির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমার কাছাকাছি নেমে আসে। অর্থাৎ, ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিনেই একদিনে দরপতনের যে সর্বোচ্চ ১০ শতাংশের নিয়ম রয়েছে, কোম্পানি দুটি প্রায় সেটাই স্পর্শ করেছে।
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন কমিশন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে। মূলত কৃত্রিমভাবে আটকে থাকা শেয়ারবাজারকে স্বাভাবিক নিয়মে ফেরাতে এবং লেনদেনের গতিশীলতা বাড়াতে দীর্ঘ সময় পর এই সাহসী পদক্ষেপ নিল নতুন কমিশন।
ডিএসইর নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ফ্লোর প্রাইস কার্যকর থাকায় গত সোমবার পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের শেয়ার ১১০ টাকা ১০ পয়সায় এবং ইসলামী ব্যাংকের শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায় অপরিবর্তিত বা আটকে ছিল। তবে মঙ্গলবার ফ্লোর প্রাইসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বেক্সিমকোর শেয়ারের দাম ৯ দশমিক ৯৯ শতাংশ হ্রাস পেয়ে ৯৯ টাকা ১০ পয়সায় নেমে আসে। অন্যদিকে, ইসলামী ব্যাংকের শেয়ারের দামও ৯ দশমিক ৮২ শতাংশ কমে প্রতিটি ২৯ টাকা ৪০ পয়সায় লেনদেন শেষ করে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)