ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
ডুয়া নিউজ : ধারাবাহিক দরপতন থেকে দেশের শেয়ারবাজারকে বের করে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় ভূমিকায় রয়েছে। এজন্য বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ, গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়াসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক পর্যন্ত করছে। কিন্তু তারপরও বাজারে স্থিতিশীলতা আসছে না। বাজার ১/২ দিন উর্ধ্বমুখী হলেও পরবর্তীতে দীর্ঘ ধারাবাহিকতায় লেনদেন হতে দেখা যাচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসেও দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজও পতনের বৃত্তেই লেনদেন শেষ হয়েছে। তবে আজ সূচকের পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৬.৪২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৯.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭.২৩ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ২৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৩.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৭১টির দর কমেছে এবং ৫২টির অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)