ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানির আস্ফালন
দেশের শেয়ারবাজারে আজ (মঙ্গলবার) মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের মিশ্র প্রবণতার মধ্যেও টাকার অংকে লেনদেন অনেক বেড়েছে। আজ ডিএসইতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ৪ কোম্পানির শেয়ার। যে কারণে কোম্পানি ৪টির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- এপেক্স স্পিনিং, মনোস্পুল বিডি, এপেক্স ট্যানারি এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এপেক্স স্পিনিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা ৪০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১৬ টাকা থেকে ১২৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ৪ লাখ ৭১ হাজার ৯৬২টি শেয়ার ৫ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে মনোস্পুল বিডির। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৭০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯৬ টাকা থেকে ১০৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ৫ লাখ ৪৯ হাজার ৪৬টি শেয়ার ৫ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ট্যানারির। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ৬০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬৯ টাকা থেকে ৭৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ২ লাখ ৮৯ হাজার ৭৪৫টি শেয়ার ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়।
ডিএসইতে আজ ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ১৩৭ টাকা ৫০ পয়সা বা ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৭ টাকা ৭০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ২ হাজার ৭৩৮টি শেয়ার ২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকায় লেনদেন হয়।
কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি ও ইস্টার্ন লুব্রিক্যান্টস গত কয়েকদিন যাবত ধারাবাহিকভাবে বাড়ছে। এরমধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার আগেরদিনও সবোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)