ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুন্নু সিরামিক রফতানির নতুন গন্তব্য যুক্তরাষ্ট্র
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের বাজারে সিরামিক পণ্য রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেবলওয়্যার ব্র্যান্ড লেনক্স কর্পোরেশন (Lenox Corporation USA) মুন্নু সিরামিকের কাছ থেকে এসব পণ্য কিনে ওই দেশের বাজারে বিক্রি করবে।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত এইচ.আর.কে. লিগ্যাসি ভবনে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন দেওয়া হয়। মুন্নু সিরামিকের পক্ষ থেকে কোম্পানির সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় মুন্নু সিরামিক লেনক্স কর্পোরেশনের যুক্তরাষ্ট্রের বাজারে এক্সক্লুসিভ ভেন্ডার হিসেবে উচ্চমানের পোর্সেলিন ও বোন চায়না ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কোম্পানিটি কাজ শুরু করবে। এটি মুন্নু সিরামিকের উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে তাদের বিস্তারের একটি বড় ধাপ।
মুন্নু সিরামিক নিশ্চিত করেছে, তাদের উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষত মার্কিন ফেডারেল মানদণ্ড অনুসারে। লেনক্সের নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে সমন্বয়ে এই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তি উভয় পক্ষের জন্যই উল্লেখযোগ্য কৌশলগত সুফল বয়ে আনবে। লেনক্স কর্পোরেশনের জন্য একটি নির্ভরযোগ্য, বর্ধনযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সাপ্লাই চেইন গঠিত হবে, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, মুন্নু সিরামিকের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে একটি দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠা হবে এবং একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে "Made in Bangladesh" কারিগরি প্রদর্শনের সুযোগ তৈরি হবে। এটি কোম্পানির প্রাকৃতিক প্রবৃদ্ধি (organic growth) নিশ্চিত করবে।
এই কৌশলগত অংশীদারিত্ব কোম্পানির রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থান মজবুত করবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুন্নু সিরামিকের এই চুক্তি দেশের সিরামিক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করতে এবং রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা