ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ছয় কোম্পানির নেতৃত্বে শেয়ারবাজারে বড় উত্থান
দেশের শেয়ারবাজারে আজ বুধবার (১৬ জুলাই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৬৯ পয়েন্টে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এই সূচকের বড় উত্থানের নেতৃত্বে ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানাইলাইসিস পোর্টাল এ তথ্য জানিয়েছে।
কোম্পানি ৬টির শেয়ার হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, আইডিএলসি এবং সিটি ব্যাংক। এই ৬ কোম্পানি ডিএসইর সূচকে প্রায় ২৩ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৯ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার সর্বশেষ দর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা। আগের দিনের চেয়ে দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৪.১৭ শতাংশ। আজ ব্যাংকটির শেয়ার দর ৫৬ টাকা ২০ পয়সা থেকে ৬০ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৫ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯২ টাকা থেকে ৯৭ টাকায় উঠানামা করেছে। আগের দিনের চেয়ে দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৫.২৫ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ২১৩ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২১১ টাকা ১০ পয়সা থেকে ২১৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। আগের দিনের চেয়ে দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ০.৯০ শতাংশ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিএসই সূচকে বিএটিবিসি প্রায় ১ পয়েন্ট, আইডিএলসি প্রায় ১ পয়েন্ট এবং সিটি ব্যাংক প্রায় ১ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)