ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে সকালে পদযাত্রার প্রস্তুতিকালে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে নেতাকর্মী ও নিরাপত্তা সদস্যদের উপস্থিতি কম ছিল। এই সুযোগে হেলমেট পরে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। তারা মঞ্চসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
পুলিশ জানায়, পাশের খালের পাড় থেকে হঠাৎ করেই হামলাকারীরা এসে সমাবেশে আক্রমণ চালায়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
একই দিনে ছাত্রলীগ কর্মীরা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গান্ধিয়াশুর এলাকায় ইউএনও’র গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা।
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুলাই মাসজুড়ে এনসিপির পদযাত্রার অংশ হিসেবে আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বানচাল করতেই সংগঠিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, “ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এ হামলা চালায়। তারা পুলিশের গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে। হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত পাওয়া যায়নি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’