ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারত
প্রোফাইলে বাংলাদেশের পতাকা থাকায় মু’সলিম গ্রে’প্তার!
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। এবার ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে সামসুদ্দিন মণ্ডল নামে এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার (২১ মে) বিকেলে হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
গ্রেপ্তারকৃত সামসুদ্দিন মণ্ডল হুগলি জেলার তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ‘মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়। অভিযোগে বলা হয়, সামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী এবং বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করে।’
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল