ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এক চিঠিতেই চার চিঠির সাফ জবাব ভারতের
ডুয়া ডেস্ক: চলতি মে মাসে ভারত সীমান্ত দিয়ে কমপক্ষে ৩৭০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশ ইন) অভিযোগে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চারবার কূটনৈতিক চিঠি দিলেও ভারত তা নাকচ করেছে। চিঠিগুলোর মাধ্যমে বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে—পুশ ইন অবিলম্বে বন্ধ করতে এবং বিদ্যমান সীমান্ত চুক্তিগুলো মেনে চলতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৮, ১৩, ১৫ ও ২০ মে তারিখে পাঠানো চিঠিগুলোর জবাবে ভারত ২১ মে একটি বার্তা পাঠায়। চিঠিতে তারা দাবি করে—সব কিছু আইন অনুযায়ীই করা হচ্ছে এবং ‘অবৈধ বিদেশিদের বাংলাদেশে পাঠানো’র অভিযোগ ভিত্তিহীন।
ভারতের কূটনৈতিক বার্তায় আরও উল্লেখ করা হয়, তারা দেশের প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী অবৈধ বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। ভারতের দাবি অনুযায়ী, বাংলাদেশ এখন পর্যন্ত ২,৪৬১ জন সন্দেহভাজন বাংলাদেশির পরিচয় যাচাই শেষ করেনি যা এই প্রক্রিয়ায় জটিলতা তৈরি করছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমরা ভারতকে পরিষ্কারভাবে জানিয়েছি—এভাবে পুশ ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে সেই নিয়মেই আমরা চলি।”
তিনি আরও বলেন, “আমরা সাধারণত কাউকে পুশ ব্যাক করি না। তবে যাদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া যাবে তাদের ভারতকে ফেরত নিতে হবে।”
বাংলাদেশ বলছে, ভারতের এই ধরনের কার্যকলাপ ১৯৭৫ সালের যৌথ সীমান্ত নির্দেশিকা ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী। এমন কার্যক্রম সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ভারতকে আহ্বান জানিয়েছে—রোহিঙ্গা নাগরিকদের যেন বাংলাদেশের পরিবর্তে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিজিবি ও বিএসএফের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রস্তাবও দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়